নিজস্ব সংবাদদাতা
জঙ্গল মহলের জেলাগুলি নিয়ে যে বিশেষভাবে ভাবছেন মুখ্যমন্ত্রী তা আবার স্পষ্ট করে দিলেন সোমবারের বৈঠকে । ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সব বৈঠক করার সময় সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইয়া কে নিয়ে করতে হবে। বৈঠকে এই দুই জেলার সভাপতি অজিত মাইতি কে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।: ঝাড়গ্রাম জেলা দেখবেন পার্থ চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা দেখবেন সুব্রত বক্সি। সিদ্ধান্ত আজকের বৈঠকে। ঝাড়গ্রামে আটটি ব্লক। তার মধ্যে ৫টি ব্লকের সভাপতি বদল করা হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে দুই জেলা নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এখনও বদল করা হয় নি গোপীবল্লভপুর ১ এবং ২, ও নয়াগ্রাম ব্লকের সভাপতি কে। তবে কিছুদিনের মধ্যে অই ব্লকগুলিতেও প্রশাসনিক রদবদল হতে পারে । জামবনির নতুন ব্লক সভাপতি হয়েছেন নিশিত মাহাতো, সাঁকরাইল ব্লকের দায়িত্ব পেলেন সোমনাথ মহাপাত্র, লালগড়ের ব্লকের শ্যামল মাহাতো নয়া সভাপতি, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের নয়া সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো, বেলপাহাড়ি ব্লকের নতুন সভাপতি বুবাই মাহাতো। বৈঠকে তৃণমূল সুপ্রিমো ভর্ৎসনা করে গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো এবং নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু কে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news