নিজস্ব সংবাদদাতাঃ
বিমল গুরুঙ্গ, রোশন গিরি সহ একাধিক গোর্খাল্যান্ড সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এধরনের পোস্টারে ছেয়ে গিয়েছে পাহাড়। পাহাড়ে আন্দোলন চলাকালীন বিমল গুরুঙ্গ পন্থীরা ঠিক এই ভাবে পোস্টারের মাধ্যমে বিমলের নির্দেশিকা জানাতেন পাহাড়বাসীদের। এবং পোস্টারের মাধ্যমেই নানা ভাবে রাজ্য সরকারকে আক্রমণ করত বিমল পন্থীরা। ঠিক সেই ভাবে আবার নেপালি ভাষায় জনতার নামে এই পোস্টারগুলিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছে। রাতের অন্ধকারে শহরজুড়ে কারা পোস্টার লাগাল, তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ অবশ্য এলাকা থেকে পোস্টারগুলি সরিয়ে দিয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news