Breaking News
Home / TRENDING / সংস্কারহীন ব্রিটিশ আমলের ব্রিজ বসে গিয়ে বিপত্তি রায়গঞ্জে

সংস্কারহীন ব্রিটিশ আমলের ব্রিজ বসে গিয়ে বিপত্তি রায়গঞ্জে

নিজস্ব সংবাদদাতা:

উত্তর দিনাজপুর: স্বাধীনতার আগের তৈরি কাঞ্চন নদীর উপর দিয়ে যাওয়া ব্রিজে বিপত্তি। বুধবার রাতে আচমকা এক ধারে বসে যায় ব্রিজটির। স্বভাবতই আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহারাজা এলাকায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারন মানুষ। বসানো হয়েছে পুলিশি প্রহরা।

রায়গঞ্জের মহারাজায় কাঞ্চন নদীর উপর স্বাধীনতার আগে তৈরি হয়েছিল সেতুটি। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। চলাচল করে যানবাহন। এলাকায় রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, স্কুল। বেশ কিছু অঞ্চলের সঙ্গে কম সময়ে যোগাযোগের একমাত্র পথ এই ব্রিজ। দীর্ঘদিন ধরে এই ব্রিজটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
গ্রামবাসীদের অভিযোগ, বুধবার রাতে ব্রিজটির ওপর দিয়ে একটি লরি যাওয়ার সময় আচমকা ব্রিজটির এক পাশ বসে যায় ও ফাটল ধরে। ফলে রাত থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দরা রাতেই প্রশাসনকে জানালে প্রশাসনের পক্ষ থেকে রাতেই পুলিশি প্রহরার ব্যবস্থা হয়।
ব্রিজটি যে কোনও মুহুর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন সাধারন মানুষ। অবিলম্বে ব্রিজ মেরামতির দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *