Breaking News
Home / TRENDING / উন্নয়নের স্বার্থে সবুজে কোপ, মেনে নিল আদালত

উন্নয়নের স্বার্থে সবুজে কোপ, মেনে নিল আদালত

নিজস্ব সংবাদদাতাঃ

উন্নয়নের স্বার্থে সবুজে কোপ মেনে নিল আদালত। যশোর রোডের গাছ কাটার অনুমতি দিল আদালত। তবে একটি গাছ কাটলে বসাতে হবে পাঁচটি গাছ৷

শুক্রবার যশোর রোডে গাছ কাটা নিয়ে এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷

৩৫ নম্বর জাতীয় সড়কে বারাসাত থেকে বনগাঁর মধ্যে রাজ্য সরকার পাঁচটি রেল ওভারব্রিজ তৈরি করতে চায়৷ ওই কাজ করতে ৩৫৬টি গাছ কাটার প্রয়োজন৷ কিন্তু যশোর রোডের ধারে থাকা ওই কয়েক শো বছরের প্রাচীন গাছগুলি কাটতে দিতে নারাজ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে একাধিক মানবাধিকার সংগঠন৷

সংগঠনগুলির একটি এপিডিআর কলকাতা হাইকোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলা করে৷ শুক্রবার সেই মামলার রায় দিল হাইকোর্ট৷ রায় বলা হয়েছে, রাজ্য সরকার ওই ৩৫৬টি গাছ কাটতে পারবে৷ তবে যতগুলি গাছ কাটা হবে, তার পাঁচগুণ গাছ বসাতে হবে রাজ্য সরকারকে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *