Breaking News
Home / TRENDING / প্রয়াত জৈন সন্ন্যাসী তরুণ সাগর, শোকবার্তা প্রধানমন্ত্রীর

প্রয়াত জৈন সন্ন্যাসী তরুণ সাগর, শোকবার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ

প্রয়াত হলেন জৈন সন্ন্যাসী তরুণ সাগর। দীর্ঘ রোগ ভোগের পর শনিবার দিল্লির রাধাপুরি মন্দিরে দেহত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫১ বছর।

বেশ কিছু দিন ধরেই জন্ডিসে আক্রান্ত ছিলেন এই জৈন সন্ন্যাসি। সেই সঙ্গে ছিল আরও কিছু শারীরিক সমস্যা। সেই কারণে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসাও হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন মুনি তরুণ সাগরের জীবনাবসনে। প্রধানমন্ত্রী টুইট করেন, ‘মুনি তরুণ সাগরজি মহারাজের মৃত্যু গভীর বেদনার। তাঁকে চিরকাল স্মরণ করা হবে সমৃদ্ধ চেতনার মাধ্যমে তিনি যেভাবে সমাজে বদল এনেছিলেন তার জন্যে। ওঁর মহৎ শিক্ষা বহু মানুষকে অনুপ্রাণীত করেছে। আমি সমবেদনা জানাই জৈন সম্প্রদায়ের অসংখ্য নাগরিক ও মুনি তরুণ সাগরের অনুগামীদের।’

মুনি তরুণ সাগরের জন্ম ১৯৬৭ সালের ২৬ জুন মধ্যপ্রদেশের দাহো জেলায়। দেশ জুড়ে এই দিগম্বর সন্ন্যাসীর অসংখ্য অনুগামী রয়েছেন। ১৯৮১ সালে সন্ন্যাস গ্রহণকারী তরুণ সাগারজি মহারাজ তার ‘কড়বে প্রবচনে’র জন্য বিশেষ ভাবে খ্যাত ছিলেন।

জৈন সন্ন্যাসী মুনি তরুণ সাগরজি মহারাজের শেষকৃত্য আজই উত্তরপ্রদেশের মুরাদনগরে সম্পন্ন হবে।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *