নিজস্ব সংবাদদাতাঃ
ঝাড়গ্রাম: ফেরার ভারতী ঘোষের নামে এবার হুলিয়া জারি করল সিআইডি। গতকাল মেদিনীপুর আদালতে একই সঙ্গে তাঁর দেহরক্ষী সুজিত মন্ডলের নামেও হুলিয়া জারি হয়েছে।
এদিন দাসপুরে এক সোনা ব্যবসায়ীকে প্রতারণা ও তোলাবাজির মামলার শুনানির পর ভারতী ঘোষ ও তার দেহরক্ষী সুজিত মন্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। এই মামলার তদন্তে নেমে ভারতী ঘোষের কলকাতার আনন্দপুর ও নাক তলার ফ্ল্যাট থেকে প্রচুর সোনা, কয়েক কোটি টাকা ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে সিআইডি।
এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ভারতীর স্বামী এমভি রাজুকে। কিন্তু প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও তার দেহরক্ষী সুজিত মন্ডল ফেরার থাকায় সি আইডি তাদের গ্রেপ্তার করতে পারেনি। সে কারনেই মেদিনীপুর আদালতে গতকাল ওই মামলার শুনানির পর তাদের নামে হুলিয়া জারি করা হয় বলে আদালত সুত্রে জানা গেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news