নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি থেকে উদ্ধার হল পাচার হওয়া ৯৩ হাজার বেআইনি বিদেশি সিগারেট। শনিবার সন্ধ্যায় দিল্লি-ময়নাগুড়ি বাইপাসে গুয়াহাটি থেকে আসা একটি ট্রাক আটকায় পুলিশ। সেটির মধ্যেই ছিল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। যার বাজার মূল্য ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
এইসঙ্গে আরও কিছু বেআইনি মাদক পাচার হচ্ছিল ওই ট্রাকে ভরে। সব মিলিয়ে এদিন পুলিশ উদ্ধার করে প্রায় ৪৪ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের নেশার দ্রব্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news