নিজস্ব সংবাদদাতাঃ
পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান স্বদেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করবেন। পাশাপাশি তিনি চান প্রতিবেশি দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হোক। রবিবার সে দেশের টেলিভিশনে নিজের ভাষণে ইমরান বলেন, তিনি একটি পরিস্কার রোডম্যাপ তৈরি করতে চান দেশের জন্যে। তাঁর সেই পরিকল্পনার মধ্যে যেমন রয়েছে উন্নয়ন, তেমনি আছে সুশাসন। পাশাপাশি একটি একটি স্বচ্ছ বিদেশনীতি তৈরি করতে চান ২২তম পাক প্রধানমন্ত্রী।
ইমরান খান বলেন, ইসলামাবাদ চায় প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হোক। উল্লেখ করেন ন্যাশনাল অ্যাকশন প্লানের (এনএপি)। বলেন, সন্ত্রাসবাদ রুখতে সবকিছু করতে প্রস্তুত তার সরকার। এছাড়াও ইমরান জানিয়েছেন, যারা দেশকে ঠকিয়েছে, দুর্নীতিগ্রস্ত সেই সব নাগরিকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাবার কথা বলেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news