Breaking News
Home / TRENDING / ৩৫এ ধারার শুনানি দিল্লিতে, স্বঘোষিত বনধ উপত্যকায়

৩৫এ ধারার শুনানি দিল্লিতে, স্বঘোষিত বনধ উপত্যকায়

নিজস্ব সংবাদদাতা
কাশ্মীরের নাগরিকদের বিশেষাধিকার ধারা ৩৫এর শুনানি নিয়ে ফের অশান্ত উপত্যকা। সোমবার সুপ্রিম কোর্টে কাশ্মীরে ধারা ৩৫এ বহাল রাখা নিয়ে শুনানি ছিল। কিন্তু বেলা বাড়তে না বাড়তেই গুজব রটে যায় কাশ্মীর থেকে ধারা ৩৫এ তুলে দেওয়া হয়েছে। এরপরই কাশ্মীরের পাথর বাহিনী রাস্তায় নেমে পড়ে। দোকানপাট, স্কুল, কলেজ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। এদিকে সুপ্রিম কোর্ট ৩১ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে। হিজবুল সহ উপত্যকার বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ধারা ৩৫এর পক্ষে রয়েছে। তারা বারবার হুমকি দিয়েছে কাশ্মীর থেকে ধারা ৩৫এ তুলে নেওয়া হলে নতুন করে অশান্ত হবে উপত্যকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *