নিজস্ব সংবাদদাতাঃ
বালুরঘাটঃ তৃণমূল কাউন্সিলর, যিনি পেশায় হাতুড়ে চিকিৎসক। তার কাছে আট মাসের অন্তসত্ত্বা নাবালিকার (তনিমা রায়, ১৪) গর্ভপাত করাতে গিয়ে বিপত্তি। মৃত্যু হল নাবালিকার।
শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিবপুরে। মৃতার পরিবারের তরফে স্থানীয় বংশীহারী থানায় মৌখিকভাবে অভিযোগ জানানোর পর ওই দিন রাতেই পুলিশ ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
বুনিয়াদপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খোকন বিশ্বাস হাতুড়ে চিকিৎসক হলেও কীভাবে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের নাকের ডগায় দিনের পর দিন অবৈধ কারবার চালাচ্ছিলেন তার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় মানুষ। ঘটনার উপযুক্ত তদন্তের দাবী করে ওই অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
মৃত ছাত্রীর বাবা বলেন, তার মেয়েকে প্রথমে নার্সিংহোমে নিয়ে যেতে চাইলেও আরেক হাতুড়ে চিকিৎসক খোকন বিশ্বাস তৃণমূল কাউন্সিলরের কাছে পাঠায়। গর্ভপাতের জন্য ১২ হাজার টাকা নেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news