Breaking News
Home / TRENDING / ভেঙেছে সেতু, বিকল্প বাঁশের সাঁকো গড়লেন গ্রামবাসীরাই

ভেঙেছে সেতু, বিকল্প বাঁশের সাঁকো গড়লেন গ্রামবাসীরাই

নিজস্ব সংবাদদাতাঃ

শিলিগুড়িঃ ভেঙে গেছে ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন গোটা অঞ্চলের। বাধ্য হয়ে নিজেরাই নেমে পরলেন অস্থায়ী পাড়াপাড়ের ব্যবস্থা করতে।

উল্লেখ্য, শুক্রবার সকালে ইট বোঝাই একটি ট্রাক শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট মানগছ গ্রামের সেতু পেরোতে দুর্ঘটনাগ্রস্ত হয়। ট্রাকটি মাঝমাঝি আসা মাত্র হুরমুরিয়ে ভেঙে পড়ে সেতু। লড়িটির একটি অংশ  ভাঙা সেতুর একপাশে ও আর একটি অংশ অন্যপাশে ভাঙা সেতু বরাবর নদীর ওপর ঝুলতে থাকে। পরে অবশ্য ট্রকাটিকে তুলে নেওয়া হয়। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় ফাঁসিদেওয়া ব্লকের নয়াহাট ও চটহাট মানগছের যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সুত্রে জানা গেছে, এই সেতুটিই ছিল দুই প্রান্তের একাধিক গ্রামের স্বল্প সময়ের সংযোগের একমাত্র ব্যবস্থা। অন্যান্য পথগুলি দীর্ঘ। তাই সেতু নির্মান না হওয়া পর্যন্ত আপতত অস্থায়ী বাঁশের সাঁকো বা সেতু তৈরি করা শুরু করলো দুই গ্রামের সাধারন বাসিন্দারা।

শনিবার সকাল থেকেই জোরকদমে বাঁশ দিয়ে এই সাকো তৈরিতে হাত লাগিয়েছেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এদিন দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের আধিকারিকেরাও ভাঙা সেতু পরিদর্শনে আসেন।

ভগ্ন এই সেতুটি মহকুমা পরিষদের অধিনস্ত ছিল না বলে দাবি করলেন সভাধিপতি তাপস সরকার। তিনি বলেন আমি সব কাগজ পত্র দেখছি, এই সেতুটি মহকুমা পরিষদ তৈরি করেনি। এটা ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সেতু। আমাকে সেতু ঠিক করার জন্য কোনও চিঠি দেওয়া হয়নি। আমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সাহস থাকলে আমাকে চিঠির কপি দেখানো হোক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *