Breaking News
Home / TRENDING / বাগদায় তৃণমূলের আঁতুড় ঘরে বিজেপির জয়

বাগদায় তৃণমূলের আঁতুড় ঘরে বিজেপির জয়

নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর ২৪ পরগণাঃ তৃণমূলের আঁতুড় ঘরে বিজেপির জয়। সকাল থেকে ব্যাপক উত্তেজনার মধ্যে দিয়ে উত্তর ২৪ পরগণার বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি।

বুধবার নিরাপত্তা ছিল কঠোর। উত্তেজনা সামলাতে নামানো হয় র‍্যাফ। বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতে মোট ২৬টি আসনের মধ্যে বিজেপি দখল করেছিল ১৩ টি। তৃণমূলের ১১টি ও নির্দলের ২টি। নির্দল ২ দুই সদস্যকে নিয়ে বাঁধে উত্তেজনা। শেষ পর্যন্ত দুপক্ষই সম্মতি জানানোয় ভোটাভুটি হয়। তাতেই ১৫–১১ ভোটে জেতে বিজেপি। নির্দল প্রার্থীরা বিজেপিকেই ভোট দেয়। পঞ্চায়েতের প্রধান হয় বিজেপির জয়ী প্রার্থী লতিকা মণ্ডল, উপপ্রধান হয় বিজেপির সুরবী মণ্ডল। জয়ের পর উদ্মাদনার বাঁধ ভেঙে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ ছিল ভোটের সময় যথেচ্ছ ছাপ্পা করিয়েছে শাসক দল, তবে শেষ পৰ্যন্ত আটকাতে পারল না।

দীর্ঘ দিন তৃণমূলের পঞ্চায়েত আজ হাতছাড়া হওয়ায় অস্বস্তিতে পড়েছে শাসকদল, এই রকম ফল হবে তারা আশা করতে পারেনি। তৃণমূল নেতা সৌমেন ঘোষ বলেন, পরাজয়ের কারণ গোষ্টীদ্বন্দ ও প্রার্থী ঠিকঠাক না দেওয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *