নিজস্ব সংবাদদাতা:
ইটাহারে গ্রামপঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও বিজেপি কর্মীদের ওপর আক্রমণ এবং রাজ্যে বিজেপি কর্মীদের খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। প্রায় হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। বিজেপির এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। মঙ্গলবার ইটাহারে গ্রামপঞ্চায়েত গঠন ও প্রধান পদের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, বিজেপি দলের সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্বেও তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে বোর্ড দখলের চেষ্টা করেছিল। এই ঘটনার প্রতিবাদে বুধবার রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news