Breaking News
Home / TRENDING / বর্বরতার চরম, কালিয়াগঞ্জে খাবারের লোভ দেখিয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বর্বরতার চরম, কালিয়াগঞ্জে খাবারের লোভ দেখিয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর দিনাজাপুর: প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক চা বিক্রেতার বিরুদ্ধে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তির চায়ের দোকান ও বাড়ি ভাঙচুর করল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তরঙ্গপুর এলাকায়। ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চা বিক্রেতা। নির্যাতিতা শিশুটিকে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় একটি প্রাথমিক স্কুলের সামনেই রয়েছে একটি চায়ের দোকান। অভিযোগ, চা বিক্রেতা রাখাল ব্যানার্জি সামনে থাকা প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রীকে খাওয়ার জিনিসের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর নির্যাতিতা শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন জিজ্ঞাসা করায় সব কথা খুলে বলে। এরপরই রাতে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তকে না পেয়ে তার চায়ের দোকান ভাঙচুর করে। এরপর জনতা চড়াও হয় রাখাল ব্যানার্জির বাড়িতে। তাকে না পেয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। অবিলম্বে দোষীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *