নিজস্ব সংবাদদাতা
ব্রিজে ফাটল, রাস্তা ভাঙা? এখন এই নিয়ে আর বিভিন্ন দরজায় ঘুরতে হবে না। আজ থেকেই চালু হল পুর ও নগরোন্নয়ন দফতরের নতুন ওয়াটসঅ্যাপ নম্বর ৯৮৩০০৩৭৪৯৩। নগরোন্নয়ন দফতরের যেকোনও অভিযোগ এই নম্বরে সরাসরি মন্ত্রীকে জানানো যাবে। পাশাপাশি, জানা গিয়েছে, কেএমডিএর আওতাধীন সব কটি ব্রিজের জন্য নির্দিষ্ট সদস্যের একটি কমিটি তৈরি করা হবে, যারা ওই ব্রিজের দায়িত্বে থাকবেন। এদের দায়িত্ব ওই সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষন করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news