Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি, পরিবারের দাবি গোষ্টীদ্বন্দ

পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি, পরিবারের দাবি গোষ্টীদ্বন্দ

নিজস্ব সংবাদদাতাঃ

ক্যানিং: রাতের অন্ধকারে ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যা সুলেখা হালদারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হাইস্কুল পাড়ায়। বাড়িতে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই পঞ্চায়েত সমিতির সদস্যার পরিবারের লোকজন।

আগামী ২৪ তারিখ ক্যানিং ১ ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে তা নিয়েই কার্যত গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা রয়েছে। সুলেখা দেবীর উপর হামলা হতে পারে এই ভয়েই তিনি বাড়ি ছেড়ে বাইরে রয়েছেন বেশ কিছুদিন ধরে। তারই মধ্যে বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের লোকজনই জড়িত রয়েছে বলে দাবী সুলেখা দেবীর পরিবারের।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়। এই ঘটনার পর আতঙ্কিত সুলেখা দেবীর পরিবার পুলিশি নিরাপত্তার দাবি জনিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *