নিজস্ব সংবাদদাতাঃ
মাঝের হাট দূর্ঘটনার পর আজ থেকেই তরিঘড়ি শ্রীরামপুর রেল ব্রিজ সংস্কারের কাজ শুরু করল পূর্ত দপ্তর।
১৯৯১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শ্রীরামপুর জিটি রোডের উপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন। দীর্ঘদিন রক্ষনাবেক্ষনের অভাবে এই ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ধরে। রেলিং ভেঙে পড়ে। তলা থেকে চাঙর খসে পড়তে থাকে। বট অশ্বত্থ গাছ জন্মায় যত্রতত্র। দূর্ঘটনার আশঙ্কায় দিন গুনতে থাকেন বাসিন্দা থেকে পথ চলতি মানুষ। দাবি উঠতে থাকে ব্রিজ সংস্কারের।
অবশেষে মাঝেরহাট ব্রিজ ভাঙার পর টনক নড়ল পূর্ত দপ্তরের। আজ থেকেই সংস্কারের কাজ শুরু হয়ে গেল শ্রীরামপুর রেল ব্রিজের। খুশি এলাকাবাসী।তবে তারা চাইছেন শুধু রেলিং নয় সার্বিক সংস্কার করা হোক ব্রিজের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news