নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি: শিলিগুড়িতে পৌঁছল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থিকলস। বিজেপির জেলা সভাপতি আজ বিমানে এই অস্থিকলস নিয়ে আসেন। তারপর শোভাযাত্র করে জেলা সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের ৫ জায়গায় অস্থিকলস বিসর্জন দেওয়া হবে। গঙ্গাসাগর, তারাপীঠ, ফারাক্কা, দক্ষিণেশ্বর ও শিলিগুড়ির মহানন্দা নদীতে বাজপেয়ীর অস্থিভস্ম বির্সজন দেওয়া হবে। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গঙ্গাসাগরে অস্থিকলস বিসর্জন দিয়েছেন। বাকি ৪ টি অস্থিকলস তুলে দেওয়া হবে বিজেপির জেলা সভপতিদের হাতে।
শনিবার দিলীপ ঘোষ বিজেপির রাজ্য দপ্তরে দার্জিলিংয়ের জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর হতে অস্থিকলস তুলে দেন। কলকাতা থেকে এদিনই বিকালে অস্থিকলস নিয়ে বাগডোগরা বিমান বন্দরে এসে পৌঁছন তিনি। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থিকলস নিয়ে শোভা যাত্রা করে বিজেপির কর্মী ও সমর্থকরা। বিজেপি সুত্রে জানা গিয়েছে, জেলা দপ্তরে আজ অস্তিকলস রাখা হবে। রবিবার শ্রদ্ধাজ্ঞাপনের পর তা মহানন্দা নদীতে বিসর্জন দেওয়া হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news