Breaking News
Home / TRENDING / হকার-বন্ধুদের সহযোগিতায় স্টেশনেই প্রসব, মা ও মেয়ে সুস্থ

হকার-বন্ধুদের সহযোগিতায় স্টেশনেই প্রসব, মা ও মেয়ে সুস্থ

নিজস্ব সংবাদদাতাঃ

সোনারপুরঃ হকারদের সহযোগিতায় রেল স্টেশনেই সন্তান প্রসব করলেন এক মা। হকার ও পথ চলতি মানুষদের সহযোগিতায় একটি কন্যা সন্তানের জন্ম দেন কৃষ্ণা নস্কর নামে ওই মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর রেল স্টেশনে। প্রসবের পর মা ও সন্তানকে রেল পুলিশের সহযোগিতায় সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে খবর, দুজনেই সুস্থ রয়েছেন।

শনিবার দুপুরে স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে সোনারপুরের তেঘরিয়ার বাসিন্দা রাজু নস্কর তাকে অটোতে করে সোনারপুর স্টেশনে নিয়ে আসেন। সেখান থেকে ট্রেনে করে সুভাষগ্রাম স্টেশনে নেমে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবেন বলে। কিন্তু স্টেশনে এসে ট্রেন ভিড়ের কারণে উঠতে পারেননি। এদিকে এই অবস্থায় প্রসব যন্ত্রণা বাড়তে থাকে কৃষ্ণা দেবীর। বিষয়টি বুঝতে পেরে সোনারপুর ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের কয়েকজন হকার এগিয়ে আসেন। তারাই গরম জল থেকে শুরু করে নরম কাপড়ের ব্যবস্থা করেন। স্টেশনে থাকা কয়েকজন মহিলাকে অনুরোধ করেন কৃষ্ণা দেবীকে সাহায্য করার জন্য। এগিয়ে আসেন তারাও। সকলের সহযোগিতায় সোনারপুর রেল স্টেশনেই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। হকাররাই এই বিষয়টি স্টেশানের জিআরপি থানায় জানান। সাথে সাথে মহিলা পুলিশ সহ রেল পুলিশ কর্মীরাও এগিয়ে আসেন সাহায্যের জন্য। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সয়ের ব্যবস্থা করে মা ও সন্তানকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন দুজনেই সুস্থ রয়েছে।

ওই মহিলাকে সাহায্য করতে পেরে খুশি প্ল্যাটফর্মের হকারবন্ধুরা। সাহায্য করার জন্য সকলকে ধন্যবাদ ও জানিয়েছেন সদ্যজাতর পিতা রাজু নস্কর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *