নিজস্ব সংবাদদাতাঃ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। এদিন এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের চাপদুয়ার এলাকায়।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ থেকে চাপদুয়ার রাস্তা বেহাল অবস্থায় পরে রয়েছে। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা না করায় সমস্যার মুখে পরতে হচ্ছে স্থানীয় সাধারন মানুষকে। রাস্তাদিয়ে সাইকেল, বাইক নিয়ে চলাচল করার সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। অন্যদিকে অল্প বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে। প্রশাসনকে জানানো হলেও আজ অবধি কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই সকাল থেকে এলাকার মানুষ রাস্তায় গাছ ফেলে, টিন লাগিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ, রায়গঞ্জের বিডিও অনুরাধা লামা।
গ্রামবাসীদের দাবি, এর আগেও বিডিও লিখিত আশ্বাস দিলেও রাস্তায় কাজ হয় নি। আজ থেকেই তাদের রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে বলে জানায় গ্রামবাসীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news