Breaking News
Home / TRENDING / টাকা না পেয়ে মাকে পিটিয়ে খুন করল ছেলে

টাকা না পেয়ে মাকে পিটিয়ে খুন করল ছেলে

নিজস্ব সংবাদদাতাঃ

পূর্ব বর্ধমান: টাকা চেয়ে না পাওয়ায় মাকে পিটিয়ে খুন করল ছেলে। বসুদেব সিংহ নামে ওই যুবকে পুলিশ গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমানের রায়নায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম জ্যোৎস্না সিংহ (৫০)। তার বাড়ি রায়না থানার সিপটা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্যোৎস্না কিছুদিন আগে বাড়ি তৈরির জন্য ১ লাখ ২০ হাজার টাকা পঞ্চায়েত থেকে পেয়েছিলেন। সেই টাকায় তার ঘর নির্মাণ হয়। তার ছেলে বসুদেব গাড়ির ড্রাইভার। বেশ কিছুদিন ধরে সে ওই টাকা থেকে কিছু টাকা তার মায়ের কাছ থেকে চাইছিল। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করায় অশান্তি শুরু হয়। গতকাল রাতে ফের অশান্তি বাঁধে। সেই সময় তার মা তাকে মারধর করলে সে পালটা তার মাকে চুলের মুঠি ধরে বাইরে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। পুলিশ বসুদেবকে গ্রেফতার করেছে। আজ তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক টাকা চাওয়া নিয়ে প্রায় দিনেই বাড়িতে ঝামেলা করতো। বেশির ভাগ সময়েই দিনে রাতে মদ খেয়ে বাড়িতে আসত। বাড়ি নির্মাণের জন্য তার মা টাকা পাওয়ায় সে সেই টাকায় ভাগ বসানোর চেষ্টা করে। তার মা ও মামার বাড়ির লোকজন বাঁধা দেওয়ায় সে তার মাকে মারধর করে। তার মা উলটে তাকে মারলে সে মাকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে পেটাতে থাকে। মারের আঘাতে মহিলার মৃত্যু হয়। পুলিশ বসুদেবকে গ্রেপ্তার করেছে।

পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, পারিবারিক ঝামেলার জেরে মাকে খুন করার অভিযোগে একজনকে  গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *