নিজস্ব সংবাদদাতাঃ
নদীয়াঃ দক্ষিণ নদীয়ার বিজেপি যুব মোর্চার পরিচালনায় রানাঘাট ২ নম্বর ব্লকের আড়ংঘাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩৯ নম্বর জেলা পরিষদের পক্ষ থেকে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের কার্যক্রম নেওয়া হয় আজ।
উপস্থিত ছিলেন আরংঘাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুদীপ রায় মহাশয়। তিনি জানান, হাসপাতালে উপযুক্ত কর্মী না থাকায় এই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে আজ এই কার্যক্রমে সাধারণ মানুষের, অসুস্থ ব্যক্তির আত্মীয় পরিজনের স্বতঃস্ফূর্ত ভূমিকা দেখা গেছে। এদিন আরও উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ, জেলা যুব স্বচ্ছ ভারত কনভেনার চিরঞ্জিত দাস, যুব স্বাস্থ্য কনভেনার অভিজিৎ সমাদ্দার, মন্ডল বিজেপি সভাপতি জয় কুমার ঘোষ ও অন্যান্য নেতৃত্ব।
যুব সভাপতি ভাস্কর ঘোষ বলেন, বর্তমানে রাজ্যে স্বাস্থ্যের যে বেহাল দশা এবং হাসপাতালগুলোর যে অস্বাস্থ্যকর পরিস্থিতি তার থেকে মুক্তি দেবার জন্য আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড সাড়া পড়েছে। আগামী দিনে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে এই স্বচ্ছ ভারত অভিযান করব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news