২ অনুপ্রবেশকারী ও আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতী গ্রেফতার গাইঘাটায়
নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর ২৪ পরগণাঃ দুই অনুপ্রবেশকারী ও আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা এলাকায়। ধৃত বাংলাদেশিদের নাম বাদল তালুকদার, মহম্মদ নজরুল গাজি। ধৃতরা বাংলাদেশের অভয়নগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে চোরাই পথে বিএসএফের চোখ এড়িয়ে কাটা তার পার হয়ে ভারতে ঢোকে এরা। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার এস আই বিপ্লব সরকার ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চাঁদপাড়া বাজার থেকে গ্রেফতার করে। পাশাপাশি এদিনই রাত সাড়ে ১২ টা নাগাদ বিপ্লববাবু গাইঘাটার রাজাপুর ব্রিজ থেকে দিলীপ সরকার নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি।
পুলিশ জানিয়েছে দিলীপের নামে ডাকাতি ও অস্ত্র পাচারের অভিযোগ আছে গাইঘাটা থানায়। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ এড়িয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news