নিজস্ব সংবাদদাতা
বিজয় মাল্যর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সরগরম রাজনৈতিক মহল। গতকালই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী অভিযোগ তুলেছিলেন কিংফিশার কোম্পানীর মালিক বিজয় মাল্য লন্ডনে পালানোর আগে অর্থ মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেন। এরই জবাবে আজ বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করে সম্বিত পাত্র বলেন, বরাবরই গাঁধী পরিবারের মদত পেয়ে এসেছে বিজয় মাল্য। পাশাপাশি, তিনি কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে বলেন, “রাহুল উল-জুলুল (ভুলভাল) ট্যুইট করেন” । রাহুল গাঁধী ভুয়ো সংস্থা থেকে ঋণ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news