Breaking News
Home / TRENDING / মহালয়ায় রাজ্য জুড়ে সঙ্ঘের রুটমার্চ

মহালয়ায় রাজ্য জুড়ে সঙ্ঘের রুটমার্চ

ওয়েব ডেস্ক:

মহালয়ায় রুটমার্চ আরএসএস-এর। মহালায়ার দিন গোটা বাংলায় রুটমার্চ করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)৷ সূত্রের খবর, প্রায় ২০ হাজার সঙ্ঘ সদস্য এবং কর্মী জেলায় জেলায়, পাড়ায়-পাড়ায় রুটমার্চে অংশ নেবেন৷

উল্লেখ্য, দারিভিট উচ্চবিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনার পর শাসক দল বিজেপি ও আরএসএসের দিকে আঙুল তুলেছিল। সব মিলিয়ে ২০১৯-এর আগে রাজ্য রাজনীতি উত্তপ্ত৷ এই তপ্ত পরিবেশ মূলত শাসক দল ও রাজ্যের প্রধান বিরোধী দলের বিজেপির মধ্যে।

এমত অবস্থায় রাজ্যের কোণায় কোণায় আরএসএসের রুটমার্চ নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করে ওয়াকিবহাল মহল৷ প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, যে দারিভিটের ছাত্র মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্ঘকেই বিনা প্রমাণে দোষারোপ করার অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানীর নোটিশ পাঠিয়েছে সঙ্ঘ৷ এরপর রাজ্যজুড়ে সঙ্ঘের রুটমার্চের কর্মসূচী হয়তো বা বিশেষ বার্তাবহ৷

সঙ্ঘ সূত্রে খবর, শান্তিপূর্ণ রুটমার্চ হবে। সঙ্ঘের পোশাক পরিহিত এবং সাধারণ পোশাকের কর্মীরাও থাকবেন৷ জানা গিয়েছে, শুধুমাত্র খাকি পোশাকের কর্মীদের সংখ্যা প্রায় ২০ হাজার হবে৷ তবে সাধারণ পোশাকের কর্মীদের সংখ্যা গণনার মধ্যে রাখা হয়নি৷

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সদর, ছোট শহর, পাড়া এবং কলকাতায় এবং শহরতলিতে রুটমার্চ হবে৷ সঙ্ঘের রুটমার্চের পদ্ধতি অনুযায়ী ৪০ মিনিটের মধ্যে ৩.৫ কিলোমিটার হাঁটবেন সঙ্ঘ সদস্যরা৷ বাজবে আরএসএস ব্যান্ড৷ দেশাত্মবোধক গানের সুরে৷ তবে একটি সূত্রের খবর, সঙ্ঘের কর্মসূচীতে রুটমার্চ নতুন নয়৷ প্রতি বছর হয়ে থাকে। ঘোষিত কর্মসূচী৷ তবে এবছরে অনেক বড় করে হবে রুটিমার্চ৷ যা অবশ্যই প্রশাসনের নজরে পড়বে৷

শুধুমাত্র ইসলামপুরের ঘটনাই নয়, নাগেরবাজারের বোমা বিস্ফোরণের পিছনেও সঙ্ঘ রয়েছে বলে দাবি করেছে তৃণমূল৷ পালটা, পাচুকে নকশাল বলেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

এবার রাজনৈতিক উত্তাপের পারদ কতটা চড়বে তা বোঝা যাবে মহালয়ার দিন৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *