Breaking News
Home / TRENDING / জঙ্গলমহলে বিপর্যয় ঠেকাতে ব্যাপক রদবদল তৃণমূলে

জঙ্গলমহলে বিপর্যয় ঠেকাতে ব্যাপক রদবদল তৃণমূলে

নিজস্ব সংবাদদাতাঃ

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জঙ্গলমহলের ৮টি ব্লকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপর্যয় নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল নেতৃত্বও চাপ ছিল।  রাজ্য ও জেলা স্তরের বৈঠকে একাধিকবার সেই উদ্বেগ তুলে ধরেন দলনেত্রী।

লোকসভা ভোটের আগে তাই সেই পরিস্থিতির সামাল দিতে নড়েচড়ে বসেন।  কয়েকদিন আগে জঙ্গলমহল সফরে এসে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই ভরাডুবির কারণগুলি তুলে ধরে সকল ব্লক সভাপতি পদে নতুনদের নাম ঘোষণা করেন। দলের ভরাডুবির দায়ভার পুরনো ব্লক সভাপতিদের কাঁধে তুলে দিয়ে পদ থেকে তাদের সরিয়ে দেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এরপর আঞ্চলিক স্তরের কিছু বিতর্কিত নেতাদের সরিয়ে দেওয়ার কাজে হাত লাগান। জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শিলদা অঞ্চলের বিতর্কিত সভাপতি রথীন মাহাতোকে পদ থেকে অব্যাহতি দিয়ে সন্দীপ সিংকে  সভাপতি করেন। সরিয়ে দেওয়া হয় এড়গোদা, কাঁকো, হাড়দাসহ  প্রায় সবকটি অঞ্চলের সভাপতিদের। জঙ্গলমহলে ড্যামেজ কন্ট্রোল করতে একেবারে নতুন কর্মীদের সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বেলপাহাড়ি ব্লকের নতুন সভাপতি চিন্ময় মাহাতো বলেন, সন্দীপ সিং-এর মতো যুব কর্মীরা আগে সাধারণ কর্মী হিসাবে দলে ভালো কাজ করেছেন। সেই কারণে তাদের ওপর অঞ্চলগুলির দায়িত্ব দেওয়া হচ্ছে। সংগঠনকে তাঁরা আরও মজবুত করবেন বলে আশাবাদী জেলা নেতৃত্ব। পঞ্চায়েতে খারাপ ফল হওয়ার কারণেই এই রদবদল বলে জেলা নেতৃত্ব জানিয়েছেন। জানা গেছে, ব্লক সভাপতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যাবে অঞ্চল কমিটিও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *