Breaking News
Home / TRENDING / ২টি শিশুর মৃত্যু কেন্দ্র করে উত্তেজনা হাওড়া হাসপাতালে

২টি শিশুর মৃত্যু কেন্দ্র করে উত্তেজনা হাওড়া হাসপাতালে

নিজস্ব সংবাদদাতাঃ

হাওড়াঃ কয়েক ঘন্টার ব্যবধানে দুটি শিশুর মৃত্যু কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া জেলা হাসপাতালে। একটি শিশুর বাড়ি উলুবেড়িয়ায়। নাম সুদীপ কর্মকার (২)। অন্য শিশুটি চেঙ্গাইলের আলিয়া পারভীন (৫ মাস)।

ঘটনা সর্ম্পকে মৃত সুদীপ কর্মকারের পরিবারের অভিযোগ শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে শিশুকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করার পরে সেখানে থেকে শিশুকে রেফার করা হয়। সন্ধ্যায় সুদীপকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসার পরে রাতে নার্স ও চিকিৎসক শিশুটিকে কিছু ওষুধ দেয়। অভিযোগ সুদীপ সেই ওষুধ খাওয়ার পরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। মৃত শিশুর পরিবারের আভিযোগ রাতে চিকিৎসক ও নার্সকে ডাকলেও তারা না আসায় ভোরে সুদীপের মৃত্য হয়।ঘটনার পরেই শিশুটির পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়ে। তারা হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ ঠেকাতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি র‍্যাফ মোতায়েন করা হয়। পরে মৃত শিশুর পরিবারের তরফে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়।

অন্যদিকে সুদীপের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আলিয়া পারভিনের মৃত্যুতে চিকিৎসক ও নার্সের গাফিলতির অভিযোগ ওঠে। মৃত শিশুর পরিবারের অভিযোগ শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও চিকিৎসক ও নার্সদের ডেকেও সাড়া পাওয়া যায়নি। দুটি ঘটনার খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *