Breaking News
Home / TRENDING / প্রসঙ্গ রাফাল, চিদাম্বরমের নিশানায় মোদী

প্রসঙ্গ রাফাল, চিদাম্বরমের নিশানায় মোদী

নিজস্ব সংবাদদাতাঃ

রাফাল চুক্তি নিয়ে এত রাখঢাক কেন? নরেন্দ্র মোদী প্রশ্ন চিদাম্বরমের। তাঁর কথায়, মুখ খুললে কি বড়সড় আর্থিক কারচুপি সামনে আসবে? কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সভায় এই প্রশ্ন তুললেন চিদাম্বরমের৷

আজ শহরে বাদল অধিবেশনে রাফাল নিয়ে মোদীকে রাহুলের কটাক্ষকে হাতিয়ার করেই চিদাম্বরম নিশানা করলেন প্রধানমন্ত্রীকে৷ তাঁর মতে, ২০১২ সালের রাফাল চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির অনেক তফাৎ৷ চিদাম্বরমের দাবি, প্রায় ৩ গুন টাকা বেড়েছে মোদীর আমলে৷ কিন্ত কেন তা জানা যায়নি৷ ২০১৫ সালে ভারত-ফ্রান্স রাফাল চুক্তি হয়েছিল লুকিয়ে৷ ক্যাবিনেটকে না জানিয়ে।

চিদাম্বরম জানান, ২০১৫-র চুক্তি অনুসারে ৮টি রাফাল ভারত আমদানি করে, ১০৮টি বিমান ভারতেই তৈরি হওয়ার কথা হয়৷ ইউপিএ জমানায় সেই বিমানের সংখ্যা ছিল ১২৬, তাতেও তিন গুন টাকা বাড়ানোর প্রয়োজন পড়েছে৷

উল্লেখ্য, রাহুল গাঁধীর লোকসভা অধিবেশনের দাবিকে উড়িয়ে দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি জানান, ফ্রান্সের সঙ্গে বিমান তৈরি সক্রান্ত বলা নিয়ম বিরুদ্ধ৷ সেই সূত্র ধরেই পি চিদাম্বরমের দাবি, ২০১৭ সালে ২৭ অক্টোবর ফ্রান্সের প্রধানমন্ত্রী ভারতে আসার পরই সত্যিটা সামনে এসেছে৷ মোদ্দা কথা, রাফাল বিমান পিছু কেন্দ্রের আর্থিক বরাদ্দের কারচুপি সামনে চলে এসেছে৷

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *