নিজস্ব সংবাদদাতা:
দুর্গাপুর, ২৯ সেপ্টম্বর: স্বচ্ছতায় সেবা। আর সেই ধর্ম পালনে ব্রতী হয়ে সচেতনতার লক্ষ্যে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিউটের (এনআইটি) তিন পড়ুয়া। শুক্রবার ওই ছবি ন্যাশনাল সার্ভিস স্কিমে আত্মপ্রকাশ করল।
দুর্গাপুর এনআইটি-র অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বল্পদৈর্ঘ্যের ওই ছবিগুলি দেখানো হয়। ছবির মধ্যে তিনটি পৃথক সচেতনতার গল্প ছিল। ছবিগুলি ৩ পড়ুয়ার মস্তিস্ক প্রসুত। বিকাশ কুমার বায়ো টেকনিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র, সে তৈরী করেছে ‘স্বচ্ছতা ইটস আওয়ার ডিউটি’। তৃতীয় বর্ষের ছাত্র গর্গ রাকেশের ছবি ‘বি দ্য চেঞ্জ।’ এবং আরও এক দ্বিতীয় বর্ষের রোজের ছবি ‘মিশন স্বচ্ছতা’। তিন তরুণ নির্দেশকের মত, ‘স্বচ্ছতা’ শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে। তবে দেশের পরিবেশের পরিবর্তন হবে।
ছবি গুলিতে কলেজের ১৮ জন ছেলেমেয়ে অভিনয় করেছে। কলেজ ক্যাম্পাসে শুটিং করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news