Breaking News
Home / TRENDING / বন দপ্তরের না, আতঙ্কিত মানুষের ডাকে সাপ ধরল সাপুড়ে

বন দপ্তরের না, আতঙ্কিত মানুষের ডাকে সাপ ধরল সাপুড়ে

নিজস্ব সংবাদদাতা:

হাওড়া: সাপুড়ে এসে উদ্ধার করল হাওড়ার বৈকুন্ঠপুরের অধিবাসীদের। বিষধর সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছিল কদিন আগে। আরও কিছু মানুষকে সাপ কামড়ানোর পর সেই সাপ ধরতে শেষ পর্যন্ত সাপুড়ে ডাকতে বাধ্য হল ফুলেশ্বরের বৈকুন্ঠপুরের বাসিন্দারা।

শুক্রবার সকালে সাপুড়েরা এসে এলাকা থেকে একটি চন্দ্রবোড়া ও একটি কেউটে সাপ ধরায় কিছুটা স্বস্তি ফেরে বাসিন্দাদের মনে। সূত্রের খবর, ফুলেশ্বর ষ্টেশনের আশেপাশের এলাকা জঙ্গলে ভর্তি। গত কদিন এলাকার ৭ জনকে সাপে কামড়েছে, মারা গেছে এক ছাত্র। এরপর রাতে এলাকার রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছিল মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিষয়ে রেল, পুরসভা ও বন দপ্তরকে জানালেও তারা কোনও রকম উদ্যোগ নেয়নি। শেষ পর্যন্ত প্রাণে বাঁচাতে স্থানীয় মানুষ ভাড়া করা সাপুড়েদের আনিয়ে সাপ ধরাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *