নিজস্ব সংবাদদাত:
বাসন্তী: বাসন্তীতে অটোচালকদের বিক্ষোভ, তিন ঘন্টা চাক্কা বনধ। অভিযোগ, বেআইনি অটো চালকরা রাস্তা থেকে যাত্রীদের তুলে নিচ্ছেন সেই কারণে যে সমস্ত অটো চালকদের রুট পারমিট রয়েছে তারা সঠিক মাত্রায় যাত্রী পাচ্ছেন না। এই ঘটনা চলছে দীর্ঘদিন। যার জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পারমিট থাকা অটোচালকদের। এই অভিযোগেই শনিবার সকাল থেকে বাসন্তী হাইওয়ের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন পারমিট থাকা অটোচালকেরা।
তাঁদের দাবি, সঠিকভাবে নিয়ম মেনে সমস্ত অটো চালকরা চলাচল করুক যাতে যাঁদের রুট পারমিট রয়েছে তারা সঠিক মাত্রায় যাত্রী পান। ঘটনার জেরে এদিন সকাল থেকে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সকাল থেকে প্রায় তিন ঘণ্টা অটো চলাচল বন্ধ থাকে ক্যানিং ধামাখালি, সোনাখালি ও রামপুর রুটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news