নিজস্ব সংবাদদাতা:
কলকাতা: অসমের নওগা থেকে সড়ক পথে কলকাতা হয়ে পাচার হচ্ছিল কয়েক লক্ষ টাকার গাঁজা। কিন্তু পথে পুলিশের তৎপরতায় ধরা পড়ল গাঁজা ও পাচারকারীরা। গাঁজা ভর্তি ২২২টি ব্যাগ উদ্ধার করল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পাচারের লড়িটিকে ইএম বাইপাসের বেঙ্গল কেমিকেল মোড়ে আটকায় পুলিশ। আটক হওয়া লড়িটি থেকে পাওয়া যায় ২৪০৭কেজি গাঁজা। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
উল্লেখ্য গাঁজার ব্যাগগুলি আড়াল করা ছিল ১৩৫টি সিমেন্ট বস্তা দিয়ে। এই ঘটনায় রাতেই গ্রেপ্তার হয় নজরুল মণ্ডল ও বিজন হালদার নামের দুই ব্যক্তি। পুলিশ পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news