Breaking News
Home / TRENDING / প্রয়াত অজয় চক্রবর্তী

প্রয়াত অজয় চক্রবর্তী

ওয়েব ডেস্ক:

কলকাতা: ঐতিহাসিক খাদ্য আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। জীবনাবসন হল বসিরহাটের সেই প্রাক্তন সিপিআই সাংসদ অজয় চক্রবর্তীর। শহিদ নুরুলের মৃতদেহ নিয়ে অজয় চক্রবর্তী, নারায়ণ মুখোপাধ্যায়, অমিয় বন্দ্যোপাধ্যায়রা বসিরহাট থেকে গোটা বাংলা উত্তাল করেছিলেন এক কালে।

শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অজয় চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়েস হয়েছিল ৭৫ বছর।

অজয় ১৯৯৬ সালে প্রথম বসিরহাটের সাংসদ নির্বাচিত হন। পর পর চার বারের সংসদ তিনি। ছিলেন এক সময়ের দাপুটে ছাত্রনেতা। ১৯৬৬ সালে বসিরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছিলেন।

পাশাপাশি বসিরহাট পুরসভার কাউন্সিলরও ছিলেন অজয় চক্রবর্তী। সিপিআইয়ের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দলের খেতমজুর সংগঠনেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন।

পেশায় আইনজীবী ছিলেন প্রয়াত অজয় চক্রবর্তী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *