নিজস্ব সংবাদদাতাঃ
বাঁকুড়াঃ অদ্ভুতদর্শন এক মাছ ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। শুক্রবার সকালে পুকুর থেকে মাছ ধরার সময় মৎস্যজীবীরা এই মাছটিকে দেখে চমকে ওঠেন। এরপরই মাছটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়।
বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বর গ্রামের একটি পুকুর থেকে মেলে এই অদ্ভুতদর্শন মাছটি। কালো রঙের মাছটির সারা শরীর ও গঠনে সাধারণ মাছের তুলনায় বেশ কিছু পার্থক্য লক্ষ করে মৎস্যজীবীরা। এরপরই এলাকার বাসিন্দা কার্ত্তিক লোহার মাছটিকে বালতিতে ভরে রাখেন।
খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় মাছটিকে দেখতে। রুই-কাতলা-মৃগেলের সাথে এই অদ্ভুতদর্শন মাছটি কিভাবে পুকুরে এল তা বুঝে উঠতে পারছেন না কেউই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news