নিজস্ব সংবাদদাতাঃ
কলকাতা, ২ অক্টোবরঃ নাগের বাজার বিস্ফোরণ আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এখনকার পৌরপ্রধানকে পছন্দ করে না শাসক দলের একটা গোষ্ঠী। হতে পারে তারাই বিস্ফোরণ ঘটিয়েছে।’ বিরোধীদের দিকে অভিযোগের আঙুল উঠছে যে? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘বিজেপি এত কিছূ করছে তাহলে সরকার কী করছে? দোষীদের গ্রেপ্তার করছে না কেন? এরপরই তিনি বলেন, ‘আগে তৃণমূলের পার্টি অফিসগুলোতে বিস্ফোরণ হচ্ছিল এবার ওয়ার্ড অফিসেও বিস্ফোরণ হচ্ছে। আগে গ্রাম অঞ্চলে বিস্ফোরণ হচ্ছিল এবার শহরেও শুরু হল।’
দিলীপ আরও বলেন, ‘রাজ্য জুড়ে হিংসার রাজনীতি চলছে। বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তোলেন, চারদিকে এরকম ভয়ের পরিবেশ তৈরি হবে কেন?’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news