চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দ্রুত ফল প্রকাশের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক। করোনা ভাইরাসের সংক্রমণের আবহে দেশজুড়ে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিয়ে অনেক টালবাহানা চলেছিল। শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন সাপেক্ষে চলতি মাসের ১ থেকে ৬ তারিখ হয়েছে জয়েন্ট পরীক্ষা। ১৩ তারিখ, একদিনেই হবে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স ও নিট । তবে তার আগেই প্রকাশিত হবে জয়েন্ট মেনের ফলাফল।
My heartfelt thanks to all students and parents for reposing trust in the government and participating in #JEEMain exam. Process for result declaration has begun and results will be announced soon. @PIB_India @MIB_India @EduMinOfIndia @DDNewslive
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) September 9, 2020
এ বিষয়ে টুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে অনেক ধৈর্যের সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে পরীক্ষার ঝক্কি সামলানোয় শুধু পরীক্ষার্থীই নয়, ধন্যবাদ প্রাপ্য অভিভাবকদেরও। এছাড়া দূরত্ববিধি-সহ একাধিক কড়া নিয়ম মেনে রাজ্য সরকারগুলো যেভাবে পরীক্ষার্থীদের সুবিধা করে দিয়েছে, তাতে সংশ্লিষ্ট প্রশাসনকেও অভিনন্দন জানিয়েছেন নিঃশঙ্ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news