Breaking News
Home / TRENDING / কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার ওপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট

কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার ওপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangna Ranawat) অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। বুধবার দুপুর থেকে পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মজের দফতর ভাঙার যে কাজ শুরু করেছিল বৃহন্মুম্বই পুরসভা, আপাতত সেই কাজ বন্ধ রাখতে হবে তাদের।  সেই সঙ্গে মুম্বই পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন আদালতে যে আবেদন জমা দিয়েছিলেন কঙ্গনা, বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Corporation) কর্তৃপক্ষকে তারও জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালে বৃহন্মুম্বই পুরসভা কঙ্গনার বাড়ি ভাঙতে যায়।

https://twitter.com/kangna_official/status/1303638981729370112?s=19

শিবসেনা (Shivsena) পরিচালিত বৃহন্মুম্বই করপোরেশনের এই কাজকে ‘ডেথ অব ডেমোক্রেসি’। সঙ্গে টুইটে লিখেছেন, “পাকিস্তান।” এর আগেও শিবসেনা, কংগ্রেস ও এনসিপি পরিচালিত মহারাষ্ট্রকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। পাল্টা শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত কঙ্গনা রানাওয়াতকে মুম্বইতে ঢুকতে না দেওয়ার হুঙ্কার ছেড়েছিলেন। পাল্টা কঙ্গনাও মুম্বই কারো বাপের না বলে ৯ সেপ্টেম্বর ফেরার কথা বলেন। কিন্তু, সেদিন সকাল থেকেই তাঁর অফিস ভাঙার কাজ শুরু করল কর্পোরেশন।

মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্ব জিইয়ে রেখেই আজই মুম্বইয়ে ফিরেছেন কঙ্গনা। বিমানবন্দরে তাঁর আগমনের সময় বিক্ষোভ দেখায় শিবসৈনিকরা। তার মধ্যেই এদিন দুপুরে তাঁর সাধের অফিস ভাঙতে শুরু করে দেয় বৃহন্মুম্বই পুরসভা (BMC)। তা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। তাতে সাড়া দিয়ে নির্মাণ ভাঙার ওপর স্থগিতাদেশ দেয় আদালত। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *