Breaking News
Home / TRENDING / ফের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীর চৌধুরী

ফের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীর চৌধুরী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry)। বুধবার রাতে এআইসিসির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল (KC Venugopal) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, আপাতত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল কংগ্রেসের লোকসভা দলনেতাকে। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন বহরমপুরের সংসদ সদস্য। তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের লড়াই করেছিল ২০১৪ সালের লোকসভা ভোটে। অধীরের সভাপতিত্বেই ২০১৬ সালে বামেদের সঙ্গে জোট করেই বিধানসভা নির্বাচন করেছিল। কিন্তু, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আচমকাই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধীর চৌধুরীকে। প্রদেশ কংগ্রেস সভাপতি হন প্রবীণ নেতা সোমেন মিত্র (Somen Mitra)। কিন্তু সেই সোমেন মিত্রের মৃত্যুতে আবারও তাঁকেই দায়িত্ব নিতে হল।

গত জুলাই মাসের ৩০ তারিখে প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তারপর থেকেই শূন্য ছিল সভাপতির আসন। গত মাসের ২৫ তারিখে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে অধীর চৌধুরীকে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। এদিন তাঁর সেই দাবিকেই সীলমোহর দিল এআইসিসি। বর্তমানে লোকসভার জোড়া দায়িত্ব অধীর চৌধুরীর কাঁধে। কংগ্রেস সংসদীয় দলের দলনেতা হওয়ার পাশাপাশি, পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান তিনি। তার সঙ্গে যুক্ত হল প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব। আগামী বছর মার্চ-এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে দলকে ঐক্যবদ্ধ করে বামেদের সঙ্গে জোট গঠন অধীর চৌধুরীর কাছে বিরাট চ্যালেঞ্জ হবে বলেই মনে করছে বাংলা রাজনৈতিক মহল।

যদিও, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামেদের সঙ্গে কংগ্রেসের ভেঙে যাওয়া জোট জোড়া লাগানোর চেষ্টায় উদ্যোগ শুরু করেছিলেন প্রয়াত সভাপতি সোমেন মিত্র। অধীর চৌধুরীও বামেদের সঙ্গে জোটে যেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অধীরকে সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে হবে বলে মনে করা হচ্ছে। অধীর চৌধুরীকে ফের সভাপতি হিসেবে বেছে নেওয়া প্রসঙ্গে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাংলায় এই মুহূর্তে বহরমপুরের সংসদের চেয়ে যোগ্য কোনও মুখ নেই এআইসিসির (AICC) কাছে। নির্বিকল্প ভাবেই তাঁকে সভাপতি বেছে নিয়েছেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। লোকসভার দলনেতা হিসেবে অধীর চৌধুরীর পারফরম্যান্স বেশ ভালো। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাঁর ওপরেই আস্থা দেখাল দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *