Breaking News
Home / TRENDING / লন্ডনে গ্রেফতার নীরব মোদি

লন্ডনে গ্রেফতার নীরব মোদি

ওয়েব ডেস্ক:

লন্ডনে গ্রেফতার নীরব মোদি।

আজ লন্ডনের ওয়েস্টমিনিস্টার অঞ্চল থেকে গ্রেফতার করা হয় ভারত থেকে পলাতক এই ঋণখেলাপি ব্যবসায়ীকে। প্রসঙ্গত, নীরব ১৪ হাজার কোটি টাকা ঋণখেলাপিতে অভিযুক্ত। যার জেরে তার বিরুদ্ধে দেশে গ্রেফতার পরোয়ানা জারি হয়। কিন্তু নীরব লন্ডনে পালিয়ে যান। সেখানে নতুন করে ব্যবসা শুরু করেন। যদিও ভারত সরকার ও ভারতীয় তদন্ত সংস্থার চাপে আগেই রেড কর্নার নোটিশ জারি হয়েছিল অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে। পাশাপাশি সম্প্রতি লন্ডনের ওয়েস্টমিনিস্টার কোর্টও পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে সেদেশে বেআইনি ব্যবসার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার জেরেই আজ নীরব মোদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে নাগাদ নীরব মোদীকে ওয়েস্টমিনিস্টার কোর্টে তোলা হবে। বিশেষজ্ঞদের মতামত, এই গ্রেফতারির ফলে নীরবকে দেশে ফেরানো তুলনায় সহজ হবে ভারত সরকারের পক্ষে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *