Breaking News
Home / TRENDING / করিমপুরে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার

করিমপুরে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার

নিজস্ব সংবাদদাতা :

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর ঘটনা ঘটল ভোটের দিন সকালে। সোমবার সকালে করিমপুর (Karimpur) বিধানসভা এলাকার সাহেবপাড়ার একটি বুথে পরিস্থিতি দেখতে যান বিজেপি (BJP) প্রার্থী। তাঁকে দেখা মাত্রই এলাকার তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, দেখানো হয় কালো পতাকা। ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে জয়প্রকাশ মজুমদারকে (Joypraksh Majumder) এলাকা ছাড়তে বলেন তৃণমূল কর্মীরা। করা হয় বিস্তর গালিগালাজ।

কিন্তু এমন পরিস্থিতিতে দমে না গিয়ে সেখান থেকে যান জয়প্রকাশ। তাতে অবশ্য তৃণমূল কর্মীদের বিক্ষোভ কমার বদলে আরও বেড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রীয় বাহিনীর ও উপস্থিত পুলিশ বাহিনী লাঠিচার্জ শুরু করে। এমন ঘটনা প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, “নিশ্চিত হার জেনেই তৃণমূল এরকম পরিকল্পিত সন্ত্রাস করছে।” তবে পাল্টা তৃণমূল (TMC) দাবি করেছে, করিমপুরের সাম্প্রদায়িক শক্তির কোনও স্থান নেই। তাই এলাকার মানুষ বিজেপি প্রার্থীকে এলাকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিক্ষোভ দেখিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *