Breaking News
Home / TRENDING / রাতের অন্ধকারে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রাতের অন্ধকারে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জয়নগরঃ রাতের অন্ধকারে গ্রামে ঢুকে কার্যত সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে জয়নগর থানার পুলিশের বিরুদ্ধে। বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা ও বিজেপি কর্মীদের বেধড়ক মারধোরের ও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার খড়বেরিয়া গ্রামে। এই গ্রামের বেশ কয়েকটি পরিবার বিজেপি দল করছে বলে তাদের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অন্তত তিনজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে।

এলাকায় তৃণমূলের নির্যাতনের কারণে তৃণমুল দল ছেড়ে গত কয়েকমাস ধরে বিজেপি দলকে সমর্থন করছেন এই খড়বেরিয়া গ্রামের বেশ কিছু মানুষ। সেই কারণে বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই গ্রামের উপরে হামলা করছে। বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করছে। শুক্রবার রাতে জয়নগর থানার পুলিশ ও কিছু তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী এই গ্রামে ঢুকে বিজেপি কর্মী রবিন মণ্ডল, উত্তম মণ্ডলের বাড়িতে হামলা চালায়। তাদের বেধড়ক মারধোরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকায় বিজেপি করা যাবে না বলে ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *