ভাঙড়ঃ আরাবুল ইসলামকে গ্রেফতার করে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই রাজ্যবাসীকে নিজের রাজধর্ম পালনের বার্তা দিন না কেন, এটা নিছকই রাজ্যবাসীর চোখে ধুলো দেওয়া ছাড়া কিছুই নয় বলে দাবী করলেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির অন্যতম নেতা মির্জা হাসান। শুক্রবার রাতে আরাবুলের গ্রেফতারের পর শনিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা বলেন, “ আমাদেরকে শেষ করার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী আরাবুলকে ব্যবহার করছিল। আর এখন আরাবুলকে গ্রেফতার করে উনি দেখাচ্ছেন যে তিনি কত রাজধর্ম পালন করেছেন। আসলে এটা রাজ্যবাসীর আই ওয়াশ করছেন তিনি। এই আরাবুলকে দিয়েই উনি আমাদের শেষ করতে চেয়েছিলেন”।
শুক্রবার রাতে আরাবুল ইসলাম ও তার অনুগামীদের গ্রেফতারের দাবীতে গুলিতে নিহত হাফিজুল মোল্লার দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করেছিলেন জমি আন্দোলনকারীরা। মৃতদেহ হারোয়া রোডের উপর নতুনহাট মোড়ে রেখে এলাকায় মশাল মিছিল করেন জমি কমিটির সদস্যরা। ঠিক সেই সময় আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আরাবুলের গ্রেফতারের পরেই জমি কমিটি জানিয়ে দেয় শুধুমাত্র আরাবুলকে গ্রেফতার করলেই হবে না, গ্রেফতার করতে হবে আরাবুলের ভাই ক্ষুদে, আরাবুলের ছেলে হাকিমুল সহ অন্যান্য আরাবুল অনুগামীদেরও। কিন্তু আরাবুল ইসলামের গ্রেফতারির পর প্রায় দশ ঘণ্টার বেশী সময় কেটে গেলেও নতুন করে কেউ গ্রেফতার না হওয়ায় প্রশ্ন তুলেছেন জমি কমিটির সদস্যরা। তারা দাবী করেছেন আরাবুল ইসলামের গ্রেফতারি রাজ্যবাসীর চোখে ধুলো দেওয়ার জন্যই করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news