নিজস্ব প্রতিনিধি :
ভাঙরের ঘটনায় গ্রেফতার আরাবুল ইসলাম। বিকেলেই তাঁকে গ্রেফতারের নির্দেশ দিলেন মমতা বন্দোপাধ্যায় । নবান্ন সূত্রের খবর, ভাঙড়ের ঘটনায় তৃণমূল নেতার উপর বেজায় চটেছেন তিনি। বিকেলে আরাবুল বাহিনীর হাতে জমিরক্ষা কমিটির সদস্য হাফিজুল মোল্লা নিহত হন। সেই খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই ভাঙড়ের প্রাক্তন বিধায়কের ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলেন মমতা বন্দোপাধ্যায় । জানা গিয়েছে ভাঙড়ে শান্তি ফেরাতে কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আরাবুল ইসলামকে গ্রেফতার করে ভাঙড়ে শান্তি ফেরাতে হবে বলে পুলিশকে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপরই আরাবুলের বাড়ি পৌঁছে যায় পুলিশ। এরপর বাড়ির পিছনের মাঠ থেকে গ্রেফতার করা হয় আরাবুলকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news