ওয়েব ডেস্ক:
পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় এখন সরগরম। কারণ সেখানে চলছে জয়চণ্ডী উৎসব। অবশ্য বেশি দিনের না। এই নিয়ে ১৩ বছর হল উৎসবের। কিন্তু জয়চণ্ডী তবু পুরুলিয়ার পর্যটন মানচিত্রের অন্যতম দ্রষ্টব্য। কারণ সত্যজিৎ রায়। হিরক রাজার দেশে ছবিতে সত্যজিৎ কাজে লাগিয়েছিলেন এই উঁচু-নীচু পাথুরে উপত্যকাকে। এবং তারপরেই ভ্রমণপ্রেমীদের প্রিয় গন্তব্য হয়ে ওঠে জয়চণ্ডী। তো সেই পাহাড় ঘিরেই প্রতি বছর হয় জয়চণ্ডী উৎসব। শীতের আমেজে, বর্ষবরণের ভালো লাগায় পর্যটকরা তাই মেতে উঠেছেন পুরুলিয়ায়।
পাহাড়ের কোল ঘেঁষে আয়োজিত মেলায় গিয়ে যেদিকেই তাকানো যাক, সেদিকেই সত্যজিৎ। হবে নাই বা কেন, জয়চণ্ডী তো সত্যজিতেরই। সত্যজিতের হাত ধরেই তো জয়চণ্ডীর এতখানি পরিচয়। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক আর মেলা। শীতের মেজাজ সত্যজিতের জয়চণ্ডী পাহাড়ের হাতছানি এড়ানো কঠিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news