ওয়েব ডেস্ক:
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নতুন কমিশনার হলেন সুশীল চন্দ্র।
উল্লেখ্য, চলতি মাসের শেষেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে নতুন কমিশনার নিযুক্ত করল কেন্দ্র। মে মাসেই সম্ভবত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলে এমত অবস্থায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ব্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে তিন সদস্যের নির্বাচন কমিশনে একজন কমিশনার কম ছিলেন। এবার সেই অভাবটি পূরণ হল।
প্রসঙ্গত: সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান ছিলেন সুশীল চন্দ্র। আইআইটি স্নাতক সুশীল ১৯৮০ ব্যাচের রেভিনিউ সার্ভিস অফিসার। সম্প্রতি তিনি সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স থেকে অবসর নিয়েছেন। সুশীল চন্দ্রের নিয়োগের ফলে বর্তমানে নির্বাচন কমিশনে রইলেন তিন আধিকারিক। এরা হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, অশোক লাভাসা এ সুশীল চন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news