Breaking News
Home / TRENDING / সংসদের অধিবেশন বন্ধের দাবিতে স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল

সংসদের অধিবেশন বন্ধের দাবিতে স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা সতর্কতার জেরে নিজেদের সব সাংসদকে দিল্লি থেকে নিজ নিজ লোকসভা কেন্দ্রে ফেরার নির্দেশ দিল তৃণমূল (TMC)। একই সঙ্গে রাজ্যসভার সাংসদদেরও কলকাতায় ফিরে আসতে নির্দেশ দেওয়া হল। পাশাপাশি,রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে তৃণমূল থেকে ২৩ মার্চ সোমবার থেকে সংসদের অধিবেশন আপাতত বন্ধ করার আর্জি জানিয়েছে। স্পিকার ও চেয়ারম্যানকে স্বাক্ষর রয়েছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের।‌

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien) বলেছেন, “প্রধানমন্ত্রী নিজে বলছেন একসঙ্গে অনেককে জড়ো না হতে। লোকসভা, রাজ্যসভায় এত জন সাংসদ, এত কর্মী রয়েছেন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া উচিত।” প্রসঙ্গত, রবিবার কোভিড-১৯ ভাইরাসের মোকাবিলায় শেষ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত পুর এলাকায় ‘লকডাউনে’র সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার বিকেল পাঁচটা থেকে লকডাউন কার্যকর হবে। ২৩ মার্চ বিকেলে পাঁচটা থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। রবিবার কেন্দ্রীয় সরকারের পক্ষে দেশের ৭৫টি জেলাকে লকডাউনের পরামর্শ দেওয়া হয় রাজ্য সরকারগুলিকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *