ওয়েব ডেস্ক:
শ্রীনগর: মিনিবাস দুর্ঘটনায় জম্মু ও কাশ্মীরে প্রাণ হারালেন ১২জন মানুষ। শনিবার সকালে মিনিবাসটি জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় কেলা মঠের কাছে একটি গভীর গর্তে পড়ে যায়। তার ফলেই হয় বিপত্তি। সূত্রে খবর, দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভা সাংসদ জিতেন্দ্র সিংহ আশ্বাস দিয়েছেন আহতদের সব ধরণের সাহায্য করবেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে একটি মিনিবাস দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news