Breaking News
Home / TRENDING / নয়াগ্রামে হাতির মৃত্যু ঘিরে রহস্য

নয়াগ্রামে হাতির মৃত্যু ঘিরে রহস্য

নিজস্ব সংবাদদাতা:

ঝাড়গ্রাম, ৬ অক্টোবর: নয়াগ্রামের জঙ্গলে একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির মৃত্যুদেহ মিলল। স্থানীয় মানুষের বক্তব্য হাতির দলের লড়াইয়ে মৃত্যু হয়ে মারা গেছে হাতিটি, বনকর্মীদের একাংশ কিন্তু অন্য কিছু মনে করছে।

পর পর হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়য়েছে ঝাড়গ্রামের জঙ্গলমহলে । আজ সকালে নয়াগ্রাম থানা এলাকার  কাড়িয়াধড়া-বড়শোল জঙ্গলে একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা বনবিভাগের নয়াগ্রাম রেঞ্জে খবর দেন। এরপর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য মৃত হাতিটিকে উদ্ধার করে নিয়ে যায় ।
তবে ঠিক কী কারণে  হাতিটির মৃত্যু হয়েছে বনদপ্তর এখনও তা জানাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সন্ধ্যে থেকে হাতিদের মধ্যে জোর লড়াই শুরু হয়।  হাতির দলটিতে মোট ১১ টি হাতি ছিল। তাদের মধ্যে একটি  পুরুষ হাতি মারা গেছে। এখনও জঙ্গলে ১০ টি হাতি রয়েছে। গোটা ঘটনায় অাতঙ্কে অাছেন এলাকাবাসী।  তাদের অভিযোগ, হাতির হানায় ব্যাপক ক্ষতি হচ্ছে এলাকার চাষ আবাদের। অথচ হাতিগুলোকে তাড়ানোর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে চরম সমস্যয় পড়েছেন এলাকা মানুষ।
হাতিটির শুঁড়ে একাধিক অাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। বন কর্মীদের একাংশের মতে গ্রামবাসীদের পাতা বিদ্যুতের তারে  শক খেয়ে মারা গেছে হাতিটি। তবে এ বিষয়ে দপ্তরের কোনও আধিকারিকের মন্তব্য পাওয়া যায়নি।
নয়াগ্রাম রেঞ্জের বন আধিকারিক ঘটনা তদন্ত করে দেখছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *