ওয়েব ডেস্ক:
দিল্লি: জনৈকের পোষা কুকুর বিজেন্দ্রর প্রাইভেট গাড়িতে আঘাত পায়। আর তাই পোষ্যের মালিকের মারে মরতে হল বিজেন্দ্রকে। রাজধানি দিল্লিতে ঘটেছে এমন চমকে দেওয়া নির্মম খুনের ঘটনা।
শুক্রবার রাতে বছর চল্লিশের বিজেন্দ্রর গাড়ির সামনে চলে আসে একটি কুকুর। ফলে কুকুরটি সামান্য আঘাত পায়। কিন্তু এই দোষে কুকুরের মালিক অঙ্কিত, পরশ ও রাজেশ রানা নামের ৩ ব্যক্তি বিজেন্দ্রকে পিটিয়ে মারে। এই ঘটনায় গাড়িতে থাকা বিজেন্দ্রর বড় ভাইয়ের উপরে চড়াও হয় সারমেয় ভক্তরা, বর্তমানে বিজেন্দ্র দাদার চিকিৎসা চলছে হাসপাতালে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অপরাধিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news