সূর্য সরকার।
পর পর বোমা বিস্ফোরণে কাঁপলো দমদম সেন্ট্রাল জেল (Dumdum Central Jail)। শুক্রবার সন্ধ্যে ঘটনাটি ঘটেছে দমদম সেন্ট্রাল জেলে। জেলের মধ্যে হঠাৎ এভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার আবাসিকরা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ-প্রশাসনের মধ্যেও। পরে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী।
এদিকে বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণটি ঘটে জেলের প্রথম ও দ্বিতীয় পাঁচিলের মধ্যবর্তী অংশে। কয়েদিরা থাকে দ্বিতীয় পাঁচিলে ঘেরা অংশে। প্রথম ও দ্বিতীয় পাঁচিলের মধ্যবর্তী অংশে জেলকর্মীদের আবাসন রয়েছে। প্রথম পাঁচিলের গেট বন্ধ হয় সন্ধ্যা সাতটায়। তারপর আবাসনের বাসিন্দা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। বিস্ফোরণস্থলে পুলিশ পৌঁছে গিয়ে তদন্ত শুরু করেছে।পুলিশ তদন্তে গিয়ে প্রথম ও দ্বিতীয় পাঁচিলের মধ্যবর্তী অংশে একটি না ফাটা বোমা উদ্ধার করেছে বলেই জেল সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news